D
Dr.Jayanta ChoudhuryVerified
1mo agoMaldah, West Bengal

#পাহাড়ের_ডাক পাহাড়ের ডাকে ছুটে চলে কত পাহাড় প্রেমীর দল, সত্যিই কি পাহাড় তাদের ডাকে নাকি পুরোটাই ছল? যে জন যেখানে যাই রেখে যায় কিছু স্মৃতি চিহ্ন, পাহাড় আজ স্মৃতির ঠেলায় হয়ে গেছে পুরো ভিন্ন। প্লাস্টিকে ঢাকা পথ ঘাট, প্লাস্টিক নামে ঝর্নায়, প্লাস্টিকময় পাহাড়টা রঙিন, ফুলের‌ই দেখা নাই। পাহাড় আজ ডাকছে শোনো, বলতে মনের কথা, হারিয়ে যাওয়া অতীত ভেবে কেবলই জাগে ব্যথা। সবুজ গাছের সারি, ফুলের শোভা ভারি, পাখিদের কলতানে, চারিদিক মনোহারী। বদলে গেছে সব‌ই মানুষের ছোঁয়া পেয়ে, সত্যিই বিস্মিত মানুষের এই পরিচয়ে। পাহাড় ডাকছে শোনো, ফিরিয়ে দিতে সেই ছবি, যা দেখে রচিত হত গান, কবিতা লিখত কবি। কত গল্প কত উপন্যাসের পাতা যেত ভরে, সুন্দর সেই প্রকৃতির রূপ লেখা হত সমাদরে। চিহ্ন যদি রাখতেই হয়, এমন চিহ্ন রাখো, সভ্যতার রঙ তুলি নিয়ে সৌন্দর্যের ছবি আঁকো। ✍🏻 सोमकान्ति दास

5 comments

No comments yet